1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঢাকা সাংবাদিক পরিবার সমবায় সমিতির নির্বাচনে আসলাম ইকবাল পরিচালক নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

মোস্তাফিজ মিন্টু: ‘ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম সাংবাদিক পরিবারের সমবায় সমিতিতে বিনোদন সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও অভিনেতা আসলাম ইকবাল নির্বাচনে পরিচালক পদে বই মার্কা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে বিজয় অর্জন করেছেন। তিনি একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে বিনোদন সাংবাদিকতায় যুক্ত আছেন। আসলাম বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, আমার বার্তার চলচ্চিত্র প্রতিবেদক, চিত্রজগত এর চিফ রিপোর্টার, ও ত্রৈমাসিক ‘প্রবীন বার্তা’র নির্বাহী সম্পাদক হিসাবে কর্মরত আছেন। তিনি চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাচ) এর সদস্য, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির ভাইস প্রেসিডেন্ট, অভিনয় শিল্পী সংঘ ও গ্রুপ থিয়েটার ‘নাট্যচক্রের’ সদস্য। তিনি ‘প্রবীন ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের’ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা সাংবাদিক পরিবার-এর সমবায় সমিতির নির্বাচনে তার সাফল্য অর্জনে সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সদস্য, প্রেস ক্লাব, ঢাকা-সাব এডিটরস কাউন্সিল, ডিআরইউ, ক্র্যাব, বাচসাচ ও প্রবীণ’ সংগঠনের ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সমিতির কার্যক্রম সমবায় অধিদপ্তরের আইন অনুযায়ী পরিচালিত হয়। নির্বাচনে ইত্তেফাকের মোঃ আল মামুন সভাপতি নির্বাচিত হয় ও সম্পাদক পদে বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও সদস্য ছিলেন কল্যাণ সাহা, সুমন ইসলাম ও আজাদ কবীর। সবার প্রতি রইল শুভ কামনা। ছবিঃ গৌতম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com