1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

‘শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করলেই কারখানা বন্ধের ভয় দেখানো হয়’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করই কারখানা বন্ধের ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি।

শুক্রবার (১ ডিসেম্বর) গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদের শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ তোলা হয়। অথচ শ্রমিকরা কখনো নিজের কারখানায় আগুন দেয় না। চক্রান্ত করে আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায়।’

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে শ্রমিকদের কথা ভাবতো। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হবে।’

ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জোর করে আন্দোলন বন্ধ করে যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। গায়েবি মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’

‘আগামী দিনের লড়াই ভোট ও ভাতের অধিকারের লড়াই,’ বলেন তিনি।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com