1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০

বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে এ অবরোধ চলবে। এদিকে, ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত হবে।

এর আগে, সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা একের পর এক হরতাল-অবরোধ ডাকছে বিএনপি। ভোর ৬টা থেকে অষ্টম দফায় এই অবরোধ শুরুর আগে মঙ্গলবার রাতে কয়েকটি জায়গায় নাশকতার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বাগেরহাটে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। এতে মুহূর্তেই বাসের ভেতরের অংশ পুড়ে যায়। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও রাজধানীর শান্তি নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শান্তি নগরের ঘটনায় দুজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন।

গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে দগ্ধ হওয়া হেল্পার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। শ্বাসনালী পুড় যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো মতে বেঁচে যান চালক।

এদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়। একদিন বিরতি দিয়ে এরপর আজ থেকে শুরু হলো অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com