1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

জুড়ীতে পাহাড়-টিলা কাটার ২ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট নোটিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত পাহাড়- টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ২ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে নোটিশ প্রদান করা হয়েছে। গত (২৮/নভেম্বর/২০২৩) ইং মঙ্গলবার দুপুরে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম কচুরগুল ও লাঠিটিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে , উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত দুস্কৃতিকারীরা অবৈধভাবে অবাধে পাহাড়-টিলা কর্তন করে উক্ত মাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মো: মাইদুল ইসলামের নেতৃত্বে, স্বপন কুমার দাস ডাটা এন্ট্রি অপারেটরসহ এ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত পাহাড়-টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে গোয়ালবাড়ী ইউপির পশ্চিম কচুরগুল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শফিক উদ্দিন, লাঠিটিলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মাহমুদ আলীকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক স্বাক্ষরিত পরিবেশ ক্ষতিসাধনের জন্য শুনানীতে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিগনকে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে হাজির হয়ে শুনানীতে উপস্থিত থাকতে বলা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৬৫ (সংশোধিত) -২০১০ এর ধারা ১২ পরিপহ্নী যা একই আইনের ১৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com