1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০

নির্বাচন নিয়ে তিন প্রস্তাব দিল ইসলামী আন্দোলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে তিন দফা প্রস্তাব পেশ করেছেন দলটির আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শুরু হওয়া সংলাপে এই প্রস্তাব পেশ করেন তিনি।

জাতীয় সংলাপে তিন দফা প্রস্তাব উত্থাপন করে ইসলামী আন্দোলন আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা তিনটি প্রস্তাব বিবেচনার জন্য পেশ করছি।

প্রস্তাব তিনটি হলো- ১. বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

২. বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। (জাতীয় সরকারের গুরুত্ব, বাস্তবতা ও রূপরেখা জাতীয়ভাবে প্রকাশ করা হয়েছে)

৩. কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনই অধিকতর উত্তম পদ্ধতি; যা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com