1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ঘরের মাঠে মাজিয়ার বিপক্ষে প্রতিশোধ বসুন্ধরা কিংসের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মাজিয়া। যেখানে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত কামব্যাকে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি। বসুন্ধরার হয়ে একটি করে গোল করেন ববুরবেক ইউলদোশেভ ও মিগুয়েল ফেরেইরা। আর মাজিয়ার একমাত্র গোলটি করেন রিগান ওবেং।

কিংস অ্যারেনা যে কিংসের দুর্গ সেটা আজ আবার প্রমাণ হলো। ম্যাচের ১০ মিনিটেই রিগান ওবেং গোল করলে পিছিয়ে পড়ে কিংস। তবে পিছিয়ে পড়ার চাপ কিংসের ফুটবলারদের তেমন গ্রাস করেনি। গোলের চেষ্টা করে গেছেন তারা অনবরত। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি চেষ্টা করলেও সুফল মেলেনি। বিরতি থেকে ফিরেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিংসের ফুটবলাররা।

অবশেষে ৮০ মিনিটে গিয়ে সফল হয়েছেন স্বাগতিকরা। এই সফলতার উৎস বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। বাম প্রান্ত থেকে তার করা ক্রসে হেড করেছেন কিংসের বিদেশি ফুটবলার গফুরভ। তাতে ম্যাচে আসে সমতা। সমতা আসার পর কিংস পূর্ণ তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠে। আরও বেশ কয়েকটি কর্ণার আদায় করে নেয় তারা।

৮৮ মিনিটে ডি-বক্সের কয়েক গজ সামনে থেকে বুদ্ধিদীপ্ত চীপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান মিগুয়েলে। তাতে পুরো কিংস অ্যারেনা মাতে উল্লাসে। এরপর আর কোনো গোল না হলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

পাঁচ ম্যাচ শেষে পূর্ণ দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো তারা। এছাড়া এএফসি কাপে তিন হোম ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করল কিংস। আগামী ১১ ডিসেম্বর ভারতে গিয়ে উড়িষা এফসিকে হারাতে পারলে আবার এশিয়ান অঞ্চলের আঞ্চলিক সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে বাংলাদেশের কোনো ক্লাবের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com