1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট

যে কারণে মনোনয়ন ফরম নেননি রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত মনোনয়ন ফরম নেননি জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তার অনুসারীরা।

বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম নেননি রওশন।

তবে আজ শুক্রবার (২৪ নভেম্বর) বর্ধিত সময়ে ফরম নেবেন, এমন ইঙ্গিতও নেই। এতে নির্বাচনের আগে জাপায় দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করার শঙ্কা রয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাৎ পেলে পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করছেন এ রওশনপন্থিরা।

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে চার দিনে ফরম নিয়েছেন ১ হাজার ৭৩৭ জন মনোনয়নপ্রত্যাশী।

রওশন এরশাদের জন্য ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে কিনা– প্রশ্নে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, হরতাল-অবরোধের কারণে অনেকেই ফরম নিতে পারেননি। তাই শুক্রবারও ফরম বিক্রি হবে।

মনোনয়ন ফরম নিতে অনুরোধ করে বৃহস্পতিবার রওশন এরশাদকে ফোন করেছিলেন বলেও দাবি করেন জাপা মহাসচিব।

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ ক্ষোভ প্রকাশ করে জানান, রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদের রংপুর-৩ আসনে মনোনয়নপত্র নিয়েছেন চাচা জি এম কাদের। এরপর কীভাবে মনোনয়ন ফরম নেবেন রওশন এরশাদ?

‘তিনি অভিযোগ করেন, কয়েকজন রওশনপন্থি মনোনয়ন ফরম নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। লিখিত ক্ষমা চাওয়ার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। এ কারণেই ফরম নেওয়া সম্ভব হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com