1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

নির্বাচনে গুজব-অপপ্রচারে ব্যস্ত বিএনপি-জামায়াত, সতর্ক থাকার আহবান আ.লীগের তথ্যপ্রযুক্তি উপ-কমিটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের গুজব-অপপ্রচারের নিয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

দেশ-বিদেশে নির্বাচনকে বিতর্কিত করতে নানান ষড়যন্ত্র চলছে৷ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রাখছে । দেশের জনগণকে বিভ্রান্ত করতে বিভিন্ন গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। এসব গুজব অপপ্রচারের জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির ১ম সভা ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি’র কার্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কক্ষে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এইসব কথা বলেন’।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্বাচন পরিচালনা জন্য গঠিত তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ-কমিটির উদ্যোগে নির্বাচন পূর্ব, নির্বাচন কালীন ও নির্বাচন পরবর্তি কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা হয়।

এসময় গুজব অপপ্রচার রোধ,
নির্বাচনের জন্য বিশেষ কনটেন্ট প্রস্তুত ও সবর্ত্র ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন কমিটির সদস্যগণ।

সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি দীর্ঘদিন ধরে দেশে বিদেশ থেকে প্রচারিত গুজব অপপ্রচার রোধে কাজ করছে। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরছে। নির্বাচন কেন্দ্রীক অনেক গুজব অপপ্রচার করছে বিএনপি-জামায়াত। এসব গুজব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর বলেন, সারা বছরই তথ্যপ্রযুক্তি কমিটি সজাগ ছিল। নির্বাচন উপলক্ষ্যে আরও বেশি সক্রিয় হবে ‘টীমওয়ার্ক’-এর মাধ্যমে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য এবং উপ-কমিটির ০৭টি বিষয়ভিত্তিক টাস্কফোর্সের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com