1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ দুপুরে বঙ্গভবনে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সাক্ষাৎকালে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাবেন তিনি।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যাবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর।

এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করবেন বিরোধীদলীয় নেতা ও তার সঙ্গীরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও থাকবেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com