1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

আমরা ৩০০ আস‌নেই নির্বাচন কর‌ব: কাদের সিদ্দিকী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজা‌রে পুষ্পস্তবক অর্পণ সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, আমরা হয়তো ৩০০ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী নাও দি‌তে পা‌রি। তবে অসংখ্য আস‌নে প্রার্থী দেব। এ ছাড়া অন্য দ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা মার্কা উপহার দেব।

তিনি বলেন, আওয়ামী লী‌গের সঙ্গে জোট কর‌লে নির্বাচন কর‌বে কার সঙ্গে। বিএন‌পি নির্বাচ‌নে নাই, জাতীয় পা‌র্টিও টানাটা‌নি কর‌ছে। আমরা আওয়ামী লী‌গের সঙ্গে য‌দি জোট ক‌রি মানুষ ভোট দে‌বে কা‌কে? মানু‌ষের ভোট দেওয়ার জায়গা থাক‌বে না।

বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, বিএনপিতে মুসলমান আছে কি না জানি না। বিএন‌পি ভো‌টে দাঁড়া‌লেও যুক্তরাষ্ট্রের সমর্থন নেওয়ায় তাদেরকে মুসলমানরা ভোট দেওয়া উচিত না।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এতো দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না, এটা আমা‌দের দেশ। দেশে কি আর কোনো দল নাই? তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন, গর্হিত কাজ করেছেন। তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে আইনের আওতায় আনা যেতে পারে।

কাদের সিদ্দিকী ব‌লেন, তফসিল ঘোষণা হওয়ায় অনেকেই খুশি না, আমিও খুশি না। কিন্তু তারপরও বলব, একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন হওয়া দরকার। এবার যদি ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com