1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

আওয়ামী লীগ অফিসে খিচুড়ি ভোজ বিএনপি অফিসে তালা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, তারা শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবেন। এদিকে বিএনপি’র অবরোধে আওয়ামী লীগ নেতাকর্মীরা ‘শান্তি সমাবেশের’ কথা বলে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন। পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেতাকর্মীদের দেখা গেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তফসিল ঘোষণার পরে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের শীর্ষ নেতাদের অবস্থান কর্মসূচিতে দেখা যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন, তাদের জন্য খাবারের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। একটি ‘পিকআপ ভ্যানে’ বড় বড় পাতিলে করে খিচুড়ি আনা হয়। সারিতে দাঁড়িয়ে প্লাস্টিকের থালায় খাবার নিতে দেখা যায় নেতাকর্মীদের। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে খাবার গ্রহণ করতে নির্দেশনা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আলিম ব্যাপারী। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও আশপাশে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের সামনের সড়কে সতর্ক অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৮শে অক্টোবরের পর আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে দেয়া নির্বাচন কমিশনের চিঠি ফটকের ভেতরের অংশের একটি প্লাস্টিকের চেয়ারে পড়ে থাকতে দেখা যায়। সেখানে আরও কিছু চিঠি ছিল। সামনের সড়কে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা যায়, বিএনপি’র কার্যালয়ের সামনে কোনো যানবাহনকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপি’র কার্যালয় লাগোয়া হোটেল ভিক্টোরির নিরাপত্তাকর্মী আবদুল আহাদ বলেন, কার্যালয়ে বিএনপি’র কেউ আসেন না। শুধু নয়াপল্টন নয় বিএনপি’র গুলশান কার্যালয়েও লোক সমাগম নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com