1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

বান্দরবান পর্যটন শিল্পে হরতাল-অবরোধের প্রভাব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

হরতাল-অবরোধের কারণে পর্যটনের ভরা মৌসুমে প্রত্যাশিত সংখ্যক পর্যটক পাওয়া যাচ্ছে না। নভেম্বর থেকে শীতের মাসগুলো পর্যটনের ভরা মৌসুম। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বান্দরবানে পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পর্যটন খাতে ভাটা পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এতে আবাসিক হোটেল ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান অচলাবস্থা অব্যাহত থাকলে তাদের লোকসান আগামীতে আরও বাড়বে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তবে পর্যটন মৌসুমে স্থানগুলো হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন মৌসুমের শুরুতে বড় ধরনের ধাক্কা খাচ্ছি। অবরোধের মধ্যে পর্যটক পাচ্ছি না। এমন পরিস্থিতি চলতে থাকলে কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ দেওয়া কঠিন হয়ে পড়েবে। আগাম যেসব বুকিং ছিল সব বালিত হয়ে যায়।পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে প্রায় কয়েক হাজার মানুষ জড়িত। এ অবস্থা চলতে থাকলে মারাত্মক ক্ষতিতে পড়বে ব্যবসায়ীরা।

এদিকে শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক কামাল বলেন, তিন শতাধিক ট্যুরিস্ট গাড়ির পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে। তারা পর্যটকের ওপর নির্ভরশীল। অবরোধে পর্যটক না আসায় চালক-শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে।

আবাসিক হোটেল এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, অধিকাংশ মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে হোটেল ব্যবসা গড়ে তুলেছেন। পর্যটক না থাকায় কিস্তি চালাতে পারছে না ব্যবসায়ীরা।

ট্যুরিস্ট পুলিশের এ এস আই মো. ফারুক হোসেন বলেন, অবরোধে পর্যটকের সংখ্যা কম। তবে একদম ফাঁকা নয়, স্থানীয় ও আশপাশের ভ্রমণকারীরা ঘুরে বেড়াচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com