1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার দেখা হয়েছে

বিঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপে চলছে শেষের আমেজ। প্রথম সেমিফাইনালে ৭০ রানের জয় পেয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। আর দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতা শেষে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

এই ম্যাচ দিয়ে আবার স্কোয়াডে ফিরেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। লিগ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় ইনিংস খেলার পথে ইনজুরিতে পড়েছিলেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাই বিশ্রামেই ছিলেন তিনি। তার আগমনে দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। আর স্টার্ক ফিরেছেন শন অ্যাবটের স্থলে।

দক্ষিণ আফ্রিকা শিবিরেও আছে পরিবর্তন। দলের নির্ভরযোগ্য পেসার লুঙ্গি এনগিডিকে পাচ্ছে না তারা। তার বদলে আছেন তাবরাইজ শামসি। আর শতভাগ ফিট না থাকলেও ম্যাচে আছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

 

 

বিশ্বকাপের নকআউট পবে ‘চোকার্স’ তকমা থেকে এবার অন্তত বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনোবারই ফাইনালের টিকেট পায়নি। এর মধ্যে ১৯৯৯ এবং ২০০৭ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই কপাল পুড়েছিল প্রোটিয়াদের।

অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ শিরোপার সন্ধানে। শুরুটা নড়বড়ে হলেও বিশ্বকাপের মাঝপথে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছে তারা।

অস্ট্রেলিয়া একাদশ 

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ,গ্লেন ম্যাক্সওয়ে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও তাবরাইজ শামসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com