1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘরের মাঠে ভারতকে হারানো এমনিতেই কঠিন। তার ওপর ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে দলের ক্রিকেটাররা প্রায় সবাই ফর্মে। এ অবস্থায় ভারতকে হারাতে বিশেষ কিছু করতে হতো নিউজিল্যান্ডের। তবে তা পারেনি কিউইরা।

তাই আরো একবার দাপুটে জয়ের দেখা পেয়েছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৯৭ রান সংগ্রহ করেছিল দলটি। জবাবে ৩২৭ রানের বেশি করতে পারেনি ৪৯.৫ ওভারে অল আউট হওয়া নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার জয় ৭০ রানে।

আসরে টানা ১০ জয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মোকাবেলা করবে স্বাগতিকরা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনারই দ্রুত ফেরেন। শামির জোড়া আঘাতে সমান ১৩ রান করে আউট হন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে কিউইরা।

কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ১৮১ রানের জুটিতে বিপর্যয় সামলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে আবার জোড়া আঘাত হানেন শামি। সেই সঙ্গে ম্যাচ থেকে ছিটকে দেন ব্ল্যাকক্যাপসদের।

৬৯ রান করা উইলিয়ামসনকে ফেরানোর পর রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শামি। একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করেন মিচেল। তবে দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না।

শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের ক্যামিও দলের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। নিউজিল্যান্ডের বিপর্যয়ের দিনে আরো একবার আলো নিজের দিকে নিয়েছেন শামি। চলতি আসরে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা। মাত্র ২৯ বলে ৪৭ রান করেন তিনি। দারুণভাবে এগোতে থাকা শুভমান গিল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। শেষদিকে ফের নামা এ ব্যাটার অপরাজিত থাকেন ৮০ রানে।

তিনে নামা বিরাট কোহলি ও চারে নামা শ্রেয়স আইয়ার দুজনেই আজ সেঞ্চুরির দেখা পান। তবে কোহলির সেঞ্চুরিটা একটু বেশিই আলাদা। কারণ এ সেঞ্চুরির মধ্য দিয়েই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের করে নেন তিনি।

আউট হওয়ার আগে কোহলি ১১৭ ও আইয়ার ১০৭ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিনটি ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com