1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

‘নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে।’ আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘গত ২৮ তারিখে বিএনপি ওয়াদা ভঙ্গ করে প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। বিএনপি যেভাবে পুলিশ-সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা দেখে আমরা স্তম্ভিত।’

তিনি বলেন, ‘বিএনপি ২০১৩-১৪ সালে অগ্নিসন্ত্রাস করে অগণিত পুলিশ, সাধারণ মানুষকে হত্যা করেছিল। তারা আবারও দেশকে অশান্ত করতে চায়। বিএনপি সন্ত্রাসবাদ দিয়ে সবকিছু জয় করতে চায়। প্রকৃতপক্ষে এদেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘আওয়ামী লীগ জনগণের মেন্ডেড নিয়ে চলে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদগ্রীব হয়ে আছেন।’

নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্ণার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com