1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

গাজায় ইসরায়েলি হামলায় ৪২ স্বজনসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আবু হাসিরা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফাতে কাজ করতেন তিনি। হামলায় তার পরিবারের আরও ৪২ সদস্য নিহত হয়েছেন। ওয়াফার বরাতে খবরটি প্রকাশ করেছে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) মঙ্গলবার (৭ নভেম্বর) প্রকাশিত হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের সংঘাত শুরুর পর কমপক্ষে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩২ জন ফিলিস্তিনি, চার জন ইসরায়েলি এবং একজন লেবাননের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকে বিশ্বে সাংবাদিক মৃত্যুর সংখ্যা নথিভুক্ত করছে সংস্থাটি। তখন থেকে এ পর্যন্ত গত মাসটি ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। গত একমাসে দুই পক্ষে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজারের বেশি। এদের মধ্যে ফিলিস্তিনি ১০ হাজারের বেশি। অন্যরা ইসরায়েলসহ বিভিন্ন দেশের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই তাদের মৃত্যুর সময় সংঘাতের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন কি না তা, তারা নিশ্চিত হওয়া যায়নি।

গত মাসে ইসরায়েল জানিয়েছে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি স্বীকার করেছে, গাজা উপত্যকায় তাদের যেসব সাংবাদিক কর্মরত আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে তারা।

তেলআবিবের পক্ষে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে তারা হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলা চালাতে গিয়ে হামাসের অবস্থানের আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ইসরায়েল অভিযোগ করেছে, গাজায় সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের অবস্থানের কাছে সামরিক অভিযান চালাচ্ছে সশস্ত্রগোষ্ঠী হামাস।

ফিলিস্তিনের শাসকগোষ্ঠী ও সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক মাস পূর্ণ হয়। এর একদিন আগে সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে গাজায় সীমিত সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মঙ্গলবার সকালে ফের গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারায় বাস্তুচ্যুত কয়েকজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com