1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এ ঘোষণা দেন।

শমসের মবিন বলেন, ‌‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। তৃণমূল বিএনপি দলীয় নিয়মনীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’

তিনি বলেন, ‘আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

এর আগে সারা দেশ থেকে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন।

এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com