1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাজার প্রাণকেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েলের সেনারা গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করছে বলে বলে জানিয়েছে দেশটি। গাজার একেবারে প্রাণকেন্দ্রে ঢুকে গেছে তারা। গাজায় সহিংসতার এক মাস পেরোনোর পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা বলেছেন।  প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে আন্তজার্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গ্যালান্ট বলেছেন, ইসরায়েলি সেনারা স্থল, বিমান এবং নৌ পথে, এই তিনের সমন্বয়ের মাধ্যমে গাজায় হামলা চালিয়েছে। তিনি বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকেও শুনেছি, যিনি বলেছেন সেনারা গাজার অভ্যন্তরে ঘেরাও করছে। নেতানিয়াহু গাজাবাসীকে দক্ষিণ প্রান্তে যেতে আহ্বান করেছেন।

এদিকে মঙ্গলবার  ইসরায়েলের মন্ত্রিসভার এক সদস্য নেতানিয়াহুর বরাত দিয়ে জানান, আগ্রাসনের পর ইসরায়েল গাজার জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে। এরই জের ধরে দেশটির কৌশলবিষয়ক মন্ত্রী, রন ডার্মার, বিবিসিকে জানিয়েছেন, নেতানিয়াহু বলতে চেয়েছেন ,গাজা একটি অবরুদ্ধ নিরস্ত্রীকরণ এলাকা থাকবে এবং সামরিক বাহিনী সেখানে নিরাপত্তা অভিযান পরিচালনা করবে। আর এই সিদ্ধান্তকে  তিনি নতুন সন্ত্রাসীমূলক হুমকি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল এই এলাকা পুনর্দখল বা শাসন করবে না।

আবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে ৪০০  জনেরও বেশি মার্কিন নাগরিক এখন গাজা ছেড়ে মিসরে গেছে। এর আগে, খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় অনেক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েল-গাজা সংঘর্ষে মৃত্যু ও দুর্ভোগের মাত্রা  কল্পনার বাইরে। মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কমপক্ষে শত হামলা হয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে গাজায় এখন পর্যন্ত ১০ হাজার ৩শ’ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৪ হাজার ১শ’ জন শিশু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com