1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাজায় ইসরাইলি হামলা : মার্কিন নীতি প্রত্যাখ্যান আরব নেতাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

শনিবার আম্মানে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধবিরতির জন্য জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে আয়মান সাফাদি এবং সামেহ শুকরির অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যঅন করেন।

সাফাদি ইসরাইলি অব্যাহত হামলা প্রসঙ্গে বলেন, ‘আমরা একে আত্মরক্ষা বলে গ্রহণ করতে পারছি না। যা চলছে, তা কোনো অবস্থাতেই যৌক্তিক বলে গ্রহণ করা যেতে পারে ন। এমনটা চলতে তা ইসরাইলের নিরাপত্তা বয়ে আনবে না। এমন হামলা এই অঞ্চলে শান্তি আনবে না।’

তবে ব্লিনকেন বলেন, যুদ্ধবিরতি হলে ‘হামাস পুনরায় সংগঠিত হতে এবং আবার হামলা’ চালানোর সুযোগ পাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির বদলে মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন, যাতে গাজায় সাহায্য পাঠানো যেতে পারে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করা যেতে পারে।

গাজায় অব্যাহত হামলার মুখে ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে বিভাজন দেখা দিলো। ইসরাইল ৯ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে চায় ইসরাইল
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে ওঠেপড়ে লেগেছে ইসরাইল। কিন্তু চার সপ্তাহ ধরে অব্যাহত ভয়াবহ হামলার মধ্যেও তিনি অক্ষত রয়েছেন।

শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় তার দেশের ৯ সৈন্য নিহত হওয়ার খবর স্বীকার করার পর সিনওয়ারের বিষয়টি আবার সামনে আনেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চলমান যুদ্ধের পর গাজায় হামাস আর থাকবে না। গাজা উপত্যকা থেকে ইসরাইলে আর কোনো নিরাপত্তা হুমকি থাকবে না।’

ইসরাইল অবশ্য কেবল সিনওয়ার নয়, হামাসের অন্যান্য নেতার বাড়িতেও হামলা চালাচ্ছে। শনিবার তারা হামাসের ইসমাইল হানিয়ার গাজাস্থ বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় হানিয়ার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। তিনি অবশ্য, ২০১৯ সাল থেকে তুরস্ক ও কাতারে বসবাস করে আসছেন। সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com