1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গাজা ইস্যুতে আরব নেতাদের সঙ্গে বৈঠক করছেন ব্লিঙ্কেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাস-ইসরাইল যুদ্ধ নিয়ে আরব বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। শনিবার জর্ডানের রাজধানী আম্মানে যান তিনি। সেখানে প্রথমে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিয়াকাতির সঙ্গে বৈঠক করেন। লেবাননের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে জোর দিয়েছেন।

অপরদিকে হামাস-ইসরাইল যুদ্ধে লেবাননের জড়িয়ে পড়ার বিষয়টি আটকানোর জন্য নাজিব মিয়াকাতিকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া ব্লিঙ্কেনকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গেও কথা বলতে দেখা যায়।

এই দুজনের সঙ্গে আলোচনার পর জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্লিঙ্কেন শনিবার কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তাদের এ বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিও যোগ দেবেন।

হামাসকে নির্মূল করার অজুহাতে গাজায় এখন ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে সেটির নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এর মধ্যে জর্ডান ইসরাইলি দূতকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জর্ডানে না ফেরার নির্দেশনা দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, এবারের সফরে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলাদা একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্লিঙ্কেন।

শুক্রবার গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার ইসরাইলে যান ব্লিঙ্কেন। তবে তার কথা শোনেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ব্যর্থ হওয়ার পর জর্ডানে যান তিনি। সূত্র: টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com