1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

৭ উইকেটের দাপুটে জয়ে সেমির পথে আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেলে আফগানিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে গেলে আফগানরা। নিজেদের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে আফগানরা।

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। টার্গেট তাড়ায় ১১১ বলহাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।

দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ। ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান।

আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com