1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

১৭৯ রানে অলআউট ডাচরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। তবে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। সেখানে থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দলীয় ১৩৪ রানে প্রথম-সারির ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকতে ডাচরা। শেষ পর্যন্ত ৪৬ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে তারা।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিবের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।

দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ম্যাক্স ওদাউদ ও কলিন একারম্যান। শুরু ধাক্কা সামলে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালান তারা। তবে দলীয় ৭৩ রানে রান আউটের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪২ রানে ওদাউদ সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে ডাচরা।

এরপর আর বড় জুটি গড়তে পারেনি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা দলটি। ৩ উইকেটে স্কোরবোর্ডে ৯২ রান তোলার পর ১৩৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ডাচরা। আফগান স্পিনারদের ঘূর্ণিতে যাওয়া-আসার মাঝেই ছিলেন ডাচ ব্যাটাররা।

তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা এগিয়ে নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আফগান স্পিন ফাঁদের মাঝেও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এ ব্যাটার দলীয় ১৫২ রানে রান-আউট হয়ে ফিরলে শেষ পর্যন্ত ১৭৯ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com