1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর খিলগাঁও, গুলশান এবং বিজয়নগর থেকে পল্টন মোড় এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিতে দেখা গেছে এই ছাত্রসংগঠনটির নেতাকর্মীদের।

খিলগাঁওয়ে বিক্ষোভের নেতৃত্বে দিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহসভাপতি নাছির উদ্দিন নাছির। এ ছাড়া বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহসভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো. মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ ও সদস্য মো. শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু প্রমুখ।

এ ছাড়া তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে গুলশানে শান্তিপূর্ণ অবরোধ পালন করা হয়।
এদিকে বিজয়নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সাফি ইসলাম। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিপন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক সাকিব এবং শামিম শুভ।

উল্লেখ্য, দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি।

তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। ৭২ ঘণ্টার এই অবরোধ ভোর ৬টা থেকে শুরু হয়ে ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অবরোধকে সমর্থন করে জামায়ত-বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com