1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রের বিকল্প নেই জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ছয়জন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে সোমবার সকালের দিকে এই বিবৃতি দিয়েছেন তারা।

বিবৃতিতে দেশটির সাবেক ছয় প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি হচ্ছে দুই রাষ্ট্র সমাধান। সোমবার সকালে প্রকাশিত বিবৃতিতে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এবং গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সই করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, কেভিন রুড, জুলিয়া গিলার্ড, টনি অ্যাবট, ম্যালকম টার্নবুল এবং স্কট মরিসন। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং বিবৃতিতে সই করেননি।

বিবৃতিতে অস্ট্রেলিয়ায় থাকা ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অস্ট্রেলীয়দের পরস্পরকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে গ্রহণ করার আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আমাদের হৃদয় যদি ঘৃণায় পরিপূর্ণ থাকে, তাহলে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডই করবো। এই প্রধানমন্ত্রীরা গাজায় মানবিক প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যাতে করে ফিলিস্তিনিরা ত্রাণ পায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com