1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

দলীয় নেতাদের আত্মগোপনে যাওয়ার কারণ জানিয়ে রিজভীর নতুন বার্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

সরকারবিরোধী আন্দোলন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ টার্গেট কিলিং মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় রাজশাহীতে জামায়াতপন্থি চিকিৎসক এবং কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথোপকথন ফাঁস হয়েছে।

তাতে মন্দিরে হামলার কথা বলা হচ্ছে।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন সরকার মন্দিরগুলোতে হামলা চালাতে পারে। সে কারণে দলের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।

দলীয় নেতাদের আত্মগোপন প্রসঙ্গে রিজভী বলেন, ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দম ফেলার উপায় নেই। গণতন্ত্রকামীদের স্বাভাবিক চলাফেরা হুমকির সম্মুখীন। ক্রাইম সিন ফিতা দিয়ে আমাদের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়েছে।

তিনি বলেন, ২৮ তারিখের মহাসমাবেশে সরকার পরিকল্পিত মাস্টারমাইন্ড’র মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করেছে। মহাসমাবেশে নেতাকর্মীরা কোনো সন্ত্রাস করেনি, অথচ তার দায় চাপানো হয়েছে বিএনপির ওপর।

দেশে তিনদিন সর্বাত্মক অবরোধ চলবে জানিয়ে এ বিএনপি নেতা বলেন, জনগণ আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে। আমরা সরকার পতন আন্দোলনের সফলতার দ্বারপ্রান্তে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com