1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

রোববার ভারতের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে, লখনৌয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নামার আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে তারা ব্যাটিংই নিতেন।

চলতি আসরে প্রথমবার আগে ব্যাটিং করে ভারত। প্রথম পাঁচ ম্যাচই রান তাড়া করে জিতেছিল দলটি। দুই দলই নিজেদের আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামেছে।

ম্যাচে ভারতের হয়ে ইনিংস উদ্বোধন করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা (অধিনায়ক) ও শুভমান গিল। শুরু থেকে দেখে শুনে খেলতে থাকেন ভারতীয় এ দুই ব্যাটার। এরই মধ্যে দলীয় ৩.৬ ওভারে ভুল করে বসেন গিল। ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন তিনি। যাওয়ার আগে তিনি করেন ১৩ বলে ৯ রান। এরপর মাঠে নামেন বিরাট কোহলি। মাঠে নেমে পিচে রানের খাতা খোলার আগে আউট হয়েছেন কোহলিও।

দলীয় ৬.৫ ওভারে ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন কোহলি। এসময় তিনি শূন্য রানে আউট হয়েছে। এরপর মাঠে নামা শ্রেয়াস আইয়ারও পিচে বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। দলীয় ১১.৫ ওভারে ক্রিস ওকসের বলে বলে মার্ক উডের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন শ্রেয়াস। যাওয়ার আগে তিনি করেন ৪ রান।

উইকেট পড়তে থাকায়, দেখে-শুনে খেলতে থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন অপর প্রান্তে থাকা লোকেশ রাহুল। এই দুইজন মিলে গড়ের অর্ধশত রানের জুটি। তাকে কিছুটা চাপ কাটিয়ে উঠে ভারত। এরই মধ্যে দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এতে তিনি খরচ করেন ৬৬ বল। দলীয় ২৩.৩ ওভারে মার্ক উডের বলে ২ রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ফিফটিতে চাপ কাটিয়ে উঠার চেষ্টা করে ভারত।

দলীয় ৩০.২ ওভারে রাহুলকে আউট করেন ডেভিড উইলি। তার বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন রাহুল। যাওয়ার আগে তিনি করেন ৫৮ বলে ৩৯ রান। তাতে ভেঙে যায় ১১ বলে ৯১ রানের জুটি। এরপর মাঠে নামেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস বড় করতে থাকেন অধিনায়ক রোহিত। এরই মধ্যে দলীয় ৩৬.৫ ওভারের ভুল করে বসেন রোহিত।আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন রোহিত। যাওয়ার আগে তিনি করেন ১০১ বলে ৮৭ রান। এরপর মাঠে নামা রবীন্দ্র জাদেজাও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি।

দলীয় ৪০.৩ ওভারের আদিল রশিদের বলে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন রবীন্দ্র জাদেজা। যাওয়ার আগে তিনি ১৩ বলে ৮ রান করেছেন। এরপর মাঠে নামেন মোহাম্মদ শামি। তিনি বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। দলীয় ৪১.১ ওভারের মার্ক উডের বলে জস বাটলার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ভারতীয় এই বোলার দুই অংকের সংখ্যায় পার করতে পারেননি। এরপর মাঠে নামেন জাসপ্রিত বুমরা।

উইকেট হারাতে দেখে শেষ দিকে একাই দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পূর্ণ হওয়ার এক রান আগেই তাকে থামান ডেভিড উইলি। তাতেই সূর্যকুমারের পাওয়া হলো না ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। দলীয় ৪৬.২ ওভারের ডেভিড উইলির বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন সূর্যকুমার। যাওয়ার আগে তিনি খেলেন ৪৭ বলে ৪৯ রানের ইনিংস।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরা ২৫ বলে ১৬ রান ও কুলদীপ যাদব করেন ১৩ বলে ৯ রান। শেষ দিকে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ স্বাগতিক ভারত। ফলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৩০ রান।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি। এতে তিনি খরচ করেন ৪৫ রান। এরপর জোড়া উইকেট নেন ক্রিস ওকস ও আদিল রশিদ। আর একটি উইকেট নেন মার্ক উড।

ভারতের দেয়া ২৩০ রানের টার্গেটে ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই দুই জন ভারতীয় বোলারদের দেখে-শুনে খেলে ৩০ রানের জুটি গড়েন। নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে ইলিংশ শিবিরে ভিত নাড়া দেন জাসপ্রিত বুমরার।

দলীয় ৪.৫ ওভারে জাসপ্রিত তার বলে বোল্ড হয়েছেন ওপেনিং নামা ডেভিড মালান। এ সময় তিনি করেন ১৭ বলে ১৬ রান। এরপর মাঠে নামা জো রুটও পরের বলে আউট করেন তিনি। দলীয় ৪.৬ ওভারে জাসপ্রিত বুমরারে বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন রুট। রুটের চলে যাওয়ার পর একই পথে ফিরেছেন বেন স্টোকসও। দলীয় ৭.৬ ওভারে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন বেন স্টোকস। ‍শূন্য রানে আউট হয়েছেন তিনি। এরপর মাঠে নামেন জস বাটলার (অধিনায়ক)।

উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। দেখে-শুনে খেলতে গিয়ে আউট হয়েছেন ওপেনিংয়ে নামা জনি বেয়ারস্টোও। দলীয় ৭.৬ ওভারে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ওপেনিংয়ে নামা জনি বেয়ারস্টোও। যাওয়ার আগে তিনি করেন ২৩ বলে ১৪ রান। এরপর মাঠে নামেন মঈন আলী। এরই মধ্যে দেখে-শুনে খেলতে গিয়ে ভুল করে বসেন অধিনায়ক জস বাটলার। তিনিও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি।

দলীয় ১৫.১ ওভারের কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফিরেছেন বাটলার। যাওয়ার আগে তিনি করেন ২৩ বলে ১০ রান। এরপর মাঠে নামেন লিয়াম লিভিংস্টোন। তাকে সঙ্গ দেন মঈন আলী। এই দুইজন দেখে-শুনে গড়ে ২৯ রানের জুটি। এরই মধ্যে ভুল করেন মঈন।

দলীয় ২৩.১ ওভারে মোহাম্মদ শামির বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন মঈন আলী। এ সময় তিনি করেন ৩১ বলে ১৫ রান। এরপর মাঠে নামেন ক্রিস ওকস। তিনিও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। যাওয়ার আগে তিনি করেন ২০ বলে ১০ রান।

শেষ দিকে লিয়াম লিভিংস্টোন (২৭) ও ডেভিড উইলি ১৬ রানও ইংল্যান্ডের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে মাত্র ৩৪.৫ ওভারে সব কয়টি হারিয়ে ১২৯ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে ১০০ রানের জয় পায় স্বাগতিক ভারত।

এদিন ভারতের হয়ে একাই চার উইকেট নেন মোহাম্মদ শামি। এতে তিনি খরচ করেন ২২ রান। তিন উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা। এছাড়া জোড়া উইকেট নেন কুলদীপ যাদব এবং একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com