1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

শ্বশুর আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

অজি ব্যাটারদের ঝড়ের ভেতর ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানের খরচায় ৫ উইকেট ঝুলিতে পুরেন শাহীন। চলতি বিশ্বকাপে এটি তার প্রথম ফাইফার। আর এখন পর্যন্ত বিশ্বকাপে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

আর তাতেই শাহীন আফ্রিদি ভাগ বসিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও তার শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে।

এতদিন পাকিস্তানের বিশ্বকাপের ইতিহাসে দু’বার পাঁচ উইকেটের দেখা পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন শহীদ আফ্রিদি। লম্বা সময় পর সেই রেকর্ডে ভাগ বসালেন তারই জামাতা শাহীন আফ্রিদি।

ইনিংসের ৩৪ তম ওভারে মিচেল মার্শকে ফিরিয়ে উইকেট ঝুলিতে পুরা শুরু করেন আফ্রিদি। এরপর একে একে তিনি তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক ও জশ হেইজলউডকে।

ইনিংসের শেষ ওভারে হেইজলউডকে ফিরিয়ে শ্বশুরের রেকর্ডে ভাগ বসান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার হ্যাট্রট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শাহীন। কিন্তু দু’বারই ব্যর্থ হতে হয় তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com