1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

তামিমকে বিশ্বকাপে কেন রাখা হয়নি, জানালেন হাথুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তিনটি ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। কিন্তু এরপরের দুই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

এবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে।

বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও আলোচনায় টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের বর্তমান ওপেনারদের ব্যর্থতায় তার অভাব বারবার স্মরণ করাচ্ছে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে উঠে এসেছে সেই প্রসঙ্গ।

বুধবার (১৮ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিক হাথুরুসিংহেকে জিজ্ঞেস করেন, তামিমকে মিস করছেন কিনা। এমন প্রশ্নের জবাবে গতানুগাতিক উত্তর দেন হাথুরু। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপের দল নির্বাচন করার সময় তামিম খেলার জন্য প্রস্তুত ছিল না।

হাথুরু বলেন, ‘তামিম এখানে নেই। তাকে মিস করছি কি না সেটা বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা বিশ্বকাপের জন্য দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো। এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’

টাইগারদের প্রধান কোচ কথা বলেছেন সাকিবের ইনজুরি নিয়েও। তিনি বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আগামীকাল (আজ) সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com