1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ভারতের বিপক্ষে আফগানদের চ্যালেঞ্জিং স্কোর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া ফিফটিতে ভারতের বিপক্ষে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান।

বুধবার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা।

এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ১২৮ বলে ১২১ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। এই জুটিতে দুজনেই তুলে নেন ফিফটি।

তিন উইকেটে ১৮৪ রান করা আফগানিস্তান এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে। ৬৯ বলে ২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই।

এরপর মোহাম্মদ নবির সঙ্গে ৫০ বলে ৪১ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দলীয় ২২৫ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৮ বলে ৮টি চার আর এক ছক্কায় করেন ৮০ রান।

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন আফগানিস্তানের লেজের ব্যাটসম্যানরা। শেষ দিকে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে তিনশতাধিক রান করার সম্ভাবনা জাগানো আফগানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রানে ইনিংস গুটায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com