1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

বিশ্বকাপ জিতলে সাকিবদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতের ধর্মশালায়। গতকাল (৫ অক্টোবর) শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামীকাল (শনিবার)। বাংলাদেশ সময় সকাল ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

এবার বিশ্বকাপে ভালো কিছু করার আশা করছে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় একটি সুসংবাদই পেয়েছেন সাকিব আল হাসানরা। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে বিশাল অঙ্কের পুরস্কার পাবেন ক্রিকেটাররা। এমনই এক ঘোষণা দিয়েছেন দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’।

বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর এ মিশুক। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জয়লাভ করে তাহলে দলের সকল খেলোয়াড়কে তিনি একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দিবেন।

এ সময় তিনি বলেন, ‘আমি পাবলিকলি ঘোষণা করলাম বাংলাদেশ দল যদি এবার বিশ্বকাপ জিতে তাহলে বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারকে একটি করে বিএমডব্লিউ গাড়ি নগদ থেকে দেওয়া হবে।’ এ সময় তিনি আশা করেন সবাই তাদের সেরাটা দিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপটা নিয়ে আসুক।

বিশ্বকাপ প্রস্তুতি ভালোই হয়েছে বাংলাদেশের। তবে তাদের মূল লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে। মাঠে নামার আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়েছেন। এজন্য সাকিব-মুশফিকদের সামর্থ্য রয়েছে বলেও জানান এই লঙ্কান কোচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com