1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানে আইসিসির ভুল!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপের ডামাডোল বেজে উঠতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পর্দা উঠবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের। প্রথমবারের মতো এককভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

গত দুই আসরের ফাইনালিস্টদের উদ্বোধনী ম্যাচের আগে আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাপ্টেন্স মিট’। যেখানে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা অংশ নিয়েছেন।

ক্যাপ্টেন্স মিটে উপস্থিত হয়ে নিজেদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শুনিয়েছেন অধিনায়করা। সেখানে বিরাট এক ভুল করে বসে আইসিসির গ্রাফিক্স কন্ট্রোল বিভাগ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যখন অনুষ্ঠানে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনার কথা বলছেন তখন তার পরিচয় দেয়া স্টোনে নাম ওঠে সাকিব আল হাসান, অধিনায়ক পাকিস্তান।

এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনা ছিল নানা বিষয়ে। একাধিকবার সূচি পরিবর্তন, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগ থেকেই সমালোচনায় বিদ্ধ আয়োজক ভারত।

এদিকে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানের উপস্থাপক ইংলিশদের সাবেক অধিনায়ক ইয়ন মরগানের প্রশ্নের জবাবে টাইগার টাইগার অধিনায়ক জানিয়েছেন, এবার দেশবাসীর প্রত্যাশা আগের সব আসরের তুলনায় বেশি।

সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবেই প্রস্তুত। ২০১৯ বিশ্বকাপের পর থেকে কোয়ালিফায়ার চক্রে আমরা সম্ভবত তিন বা চার নম্বর দল, পয়েন্টের দিক থেকে। দল হিসেবে আমরা ভালো করেছি। এখন বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরার সময়। আমার দল প্রস্তুত এবং আমার দেশ আশা করছে গত সব আসরের চেয়ে ভালো কিছু।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com