1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ

মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজকে সারাদেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয় ও আতঙ্কের মাঝে আছে। এসব কারণে মানুষের মাঝে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সকল অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে! দেশটা কি মগের মুল্লুকে পরিণত হয়েছে! সরকারকে পদত্যাগ করতেই হবে। এরকোন বিকল্প পথ সরকারের খোলা নেই।

রবিবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণে প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুস সালাম বলেন, যেখানে মামলা হলে কোর্টে হাজির হই তবে কেন আতঙ্ক সরানো হচ্ছে। বিএনপির অধিকাংশ নেতারা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল! আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনিও যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করার। তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com