1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক উত্তর হাসানপুরে তরুণী নির্যাতন: অভিযুক্ত পলাতক, পরিবারে হুমকি—বিচার নিয়ে বাড়ছে শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বিশ্ব আলোকচিত্র দিবস আজ ১৯ আগস্ট। সারাবিশ্বে ঘটা করে পালিত হয় দিনটি। বাংলাদেশেও আলোকচিত্রী এবং আলোচিত্রবিষয়ক সংগঠনগুলো দিনটি পালন করেছে।
দিসবটি উপলক্ষে শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন রাখেন দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও সংগঠকরা।
সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, স্থায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট প্রবীণ আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভি, সহ সভাপতি ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক জাকিরুল মাজেদ কনক, বেগার্টের প্রধান ইমতিয়াজ আলম বেগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর শাঁওজাল, আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, আক্কাস মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জাতীয় পর্যায়ে আলোকচিত্রবিষয়ক পাঠদান শুরু এবং সম্মিলিতভাবে বাংলাদেশের আলোকচিত্রকলাকে সমৃদ্ধ করার আহ্বান জানান।
১৮৩৯ সালের ৯ জানুয়ারি ফরাসি বিজ্ঞান একাডেমি (এফএএস) ড্যাগুয়্যারোটাইপ ফটোগ্রাফিক পদ্ধতি উদ্ভাবনের কথা জানায়। একই বছর ১৯ আগস্ট ফরাসি সরকার এই পদ্ধতিকে বিশ্বের জন্য উন্মুক্ত হিসেবে ঘোষণা করে। সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com