1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি। ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খুলনা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর। “‘জুলাই আমাদের সৃষ্টি’—রাজনৈতিক বার্তায় দৃঢ় অবস্থান জানালেন নুরুল হক নুর” 🔴 হরমুজ সংকটে নতুন মোড়: যুদ্ধ গুটিয়ে কূটনীতিতে ট্রাম্প, তবে হুঁশিয়ারি আরও কঠোর সংসদে নামায পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি হানজালা। 🔴 খারগ দ্বীপে মার্কিন হামলার শঙ্কা: ‘চরম বিপর্যয়ের ঝুঁকি’—বিশেষজ্ঞদের সতর্কবার্তা 📚 ৭ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ইরানে ‘পারমাণবিক হামলার প্রস্তুতি’ অভিযোগ তুলে জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি

বঙ্গবন্ধুকে হত্যার পর উন্নয়নের গতি স্থবির হয়েছিল : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের উন্নয়নের গতি স্থবির হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আগেই বাংলাদেশ উন্নত হতো।

মঙ্গলবার (১৫ আগস্ট) কাকরাইলের তথ্য ভবনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার সময় দেশে প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৫৪ শতাংশ। যা আমরা এখনও ছুঁতে পারিনি। দেশের উন্নতি ও সমৃদ্ধি যারা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। দেশ যখন পুনর্গঠন করে সমৃদ্ধির পথে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দেশের যারা সমৃদ্ধ চায়নি তারাই এর সঙ্গে জড়িত।

তিনি বলেন, ১৯৭৪ সালে খাদ্যের কৃত্রিম সংকট করা হয়েছিল। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সবাই ফসল ফলায়। ১৯৭৫-এ ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করা হয়েছিল। দেশের সার্বভৌমত্ব নিয়ে বঙ্গবন্ধু খুব সতর্ক ছিলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই ভারতীয় সেনাবাহিনী ফেরত গিয়েছিল। এটা বঙ্গবন্ধু ছিল বলেই সম্ভব হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে। তবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্ট মাস ঘিরে বিএনপি ও জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হচ্ছে। সাঈদীর স্বাভাবিক মৃত্যু নিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চলছে। আগস্ট মাস এলেই দেশবিরোধীরা নানা নাশকতার চেষ্টা চালায়। এ অবস্থায় দেশবিরোধী শক্তির বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com