1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ, প্রথমবার দলে তানজিদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

সর্বশেষ চলতি বছরের মার্চে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপরই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তার জন্য। আর এবার তো চিরতরেই বন্ধ হয়ে গেলো। যদিও এশিয়া কাপের দল ঘোষণার আগে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর কপাল খোলেনি তার।

এদিকে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবাল চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে নিজে সরিয়ে রেখেছেন।

তিনি ছাড়াও স্পিনার তাইজুল ও ব্যাটার রনি তালুকদারও নেই এশিয়া কাপের দলে। তবে তামিম নিজে সরে গেলেও এই দুজন বাদ পড়েছেন। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তামিম না থাকায় বিকল্প ওপেনার খুঁজতে গিয়েই নির্বাচকদের চোখ পড়েছে জুনিয়র তামিমের উপর। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করে সবার নজর কাড়েন অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার। শেষ পর্যন্ত এই তরুণকেই এশিয়া কাপের স্কোয়াডে ডাকেন নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com