1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার

মানে মানে কেটে পরুন, পদত্যাগ করুন- সরকারকে ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এইবারের লড়াই জীবনপণ লড়াই। কোনো ভাবেই আমাদেরকে আটকানো যাবে না।

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত গণমিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গণমিছিলে অংশ নিতে আসা নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, একটাই দাবি, দাবি কি? তখন তিনি নেতাকর্মীদের সাথে বলেন, হাসিনার পদত্যাগ।
মির্জা ফখরুল বলেন, ১৪’ ও ১৮’ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দিবে? নেতাকর্মীরা বলেন, না।

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মানে মানে কেটে পরুন, পদত্যাগ করুন, নাহলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এইবারে লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ কর।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থা।
তিনি প্রশ্ন করেন, তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কর, কারাগারে ঢুকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরব।

তিনি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে।

তিনি নির্বাচন কমিশন কর্তৃক দুইটা নতুন দলকে নিবন্ধন দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, কেউ এই দুই দলকে চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবারের লড়াই হচ্ছে জীবন মরণ লড়াই। কোনো ভয় দিতে আমাদের দমিয়ে রাখতে পারবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ দলের অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com