1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

চিকিৎসাধীন বেগম জিয়া আরও কয়েকদিন থাকবেন হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহ্সপতিবার এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।’

তিনি আরও জানান, খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে-এমন প্রশ্নে জাহিদ বলেন, তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

৭৮ বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।

এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সাজা স্থগিতের শর্ত হিসেবে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com