1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

নো বলে গুগলিও হয় না, আউটও হয় না : ফখরুলকে কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বলতো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

দেশের রাজনীতিতে বিএনপিকে ‘ভয়ঙ্কর বিষফোঁড়া’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।’

পঁচাত্তর থেকে তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যা খুনের মাস্টার মাইন্ড একটি পরিবার এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা খুনের মাস্টার মাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com