1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শীর্ষ আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। আগামী ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

গত ১৮ জুলাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ প্রাথমিকভাবে ৮ আগস্ট জানিয়েছিলেন শেহবাজ শরিফ। বড় ভাই নেওয়াজ শরিফকে ক্ষমতায় ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরাবস্থার মাঝে গত মাস থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে শরিফ সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করলেন বর্তমান প্রধানমন্ত্রী। আগামী ৯ আগস্ট ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন তিনি।

বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতার হস্তান্তরের বিষয়টিও ছিল।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে, ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন। যাতে পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বাক্ষর করতে হবে। তবে যদি কোনও কারণে রাষ্ট্রপতি ওই পত্রে স্বাক্ষর না করেন, তাহলে অ্যাসেম্বলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com