1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের

আমানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

শনিবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) এর নেতৃত্বে প্রতিনিধি দলটি।

গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় অসুস্থ হয়ে পড়েন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আমানকে দেখার পর সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের লিকু বলেন,‌ প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি আমান ভাইকে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার জন্য ফল ও খাবার পাঠিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যেকোনো জায়গায় যেতে পারেন।

রাজনীতির বাইরেও আমাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও জুসের বুকেট তুলে দেন তিনি।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন’।

লিকু আরও বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।’

আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com