1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

নয়াপল্টনের দিকে মিছিলের স্রোত, যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসমাবেশ দুপুর ২টায়। সকাল থেকেই নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য। নির্ধারিত সময়ে আগেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়েছেন।

ঢাকার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীদের মিছিলের স্রোত এখন নয়াপল্টনমুখী।ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড়। ফলে পুরানা পল্টন টু রামপুরা সড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কর্মীরা অনেকে মূল সড়কে অবস্থান নিতে না পেরে জড়ো হচ্ছেন অলিগলিতে।

বিএনপির এসব মিছিলে কর্মীদের খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন বহন করতে দেখা গেছে।

সরকারবিরোধী স্লোগানের মধ্যে রয়েছে, ‘দফা এক-দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘চোর, চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’ ইত্যাদি।

এ সময় কাকরাইল মোড়ে পুলিশের একটি দলকে বসে থাকতে দেখা গেছে।

স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সকাল ১০টা থেকেই সমাবেশে বক্তব্য দিতে শুরু করেছেন। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নয়াপল্টনে এসে পেৌছেছেন।

এর বাইরে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ করার কথা আছে ১২ দলীয় জোটের। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১১টায় আল রাজি কমপ্লেক্সের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৩টায় নটরডেম কলেজের সামনে, গণতন্ত্র মঞ্চ বিকেল ৩টায় মৎস্য ভবনের সামনে ও গণঅধিকার পরিষদ বিকেল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সেইসঙ্গে অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি বিকেল ৩টায় এফডিসির সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় প্রেসক্লাবের সামনে, লেবার পার্টি বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকি এলাকায়, গণতান্ত্রিক বাম ঐক্য সকালে সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে, এনডিএম বিকেল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় সমাবেশ করবে। তার আগে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com