1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

আ.লীগ-বিএনপিকে সমাবেশের সিদ্ধান্ত জানাল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তবে সমাবেশের জন্য ২৩ টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি।এসব শর্ত মেনেই দুই দলকে আলাদা আলাদা ভেন্যুতে সমাবেশ করতে হবে।

এর আগে গতকাল বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশের ভেন্যু নিয়ে দিনভর চলে নাটকীয়তা। রাতে বিএনপি একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানায়। কিছু সময় পর আওয়ামী লীগও সমাবেশ পিছিয়ে দেয়।দুই বৃহৎ দলের সমাবেশ নিয়ে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের সংবাদ সম্মেলনে বলেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com