1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির মহাসমাবেশ নয়া পল্টনেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ তিনি এসব কথা বলেন।

এসময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেয়া হচ্ছে। হাতের কবজি কেটে নেয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতা-কর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতায় আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব- দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, বিনা কারণে আতঙ্ক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেফতার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে। অতএব আপনারা যাদের গ্রেফতার করেছেন, আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো: আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ডা. মো: রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com