1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির সঙ্গে থাকা ৩৫ দলের মহাসমাবেশও শুক্রবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির কর্মসূচি পরিবর্তনের পর যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য ৩৫টি রাজনৈতিক দলও তাদের মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে বলে ঘোষণা দিয়েছে।

বুধবার রাতে সংগঠনগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এসব রাজনৈতিক দল ও জোটের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে, গণতন্ত্র মঞ্চ প্রেসক্লাব এলাকায়, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংঙ্কির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

তাছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ লেবার পার্টিও বিজনয়নগর পানির ট্যাংঙ্কির সামনে, গণঅধিকার পরিষদ বিজয়নগর কালভার্ট রোডে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে।

এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার রাতে মহাসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com