1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন নির্বাচন শেষে ঐক্যের ডাক, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় দায়িত্বের বার্তা “এমপি হলে মন্ত্রী পাই, এবার ইনশাল্লাহ প্রেসিডেন্ট পাব” — রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত: কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে ইতিবাচক বার্তা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে, সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানালেন তারেক রহমান মুহাম্মদ ইউনূস-এর অভিনন্দন বার্তা পেলেন ডা. শফিকুর রহমান চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা? দেশের সর্বোচ্চ পৌনে ২লক্ষ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুনের নিরষ্কুশ বিজয় নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা জামায়াতের ফল স্বীকৃতি, দায়িত্বশীল বিরোধী ভূমিকায় থাকার ঘোষণা

নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কেচিগেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম মামলার এজহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

শনিবার পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার মামলার এজহার এলে বিচারক তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এবং তালা ভাঙার অভিযোগে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নুর ও রাশেদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বিল অনাদায় ও ভবনের মালিকানা নিয়ে হুমকিসহ বিভিন্ন কারণে কার্যলয়টি ছেড়ে দিতে নোটিশ দেয় জমির মালিক পক্ষ। এরপর ২০ জুলাই সকালে ভবনের মালিক মশিউর জামান কার্যালয়ে তালা দেন। কিন্তু সন্ধ্যায় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com