1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হচ্ছে ২২-২৩ জুলাই রূপসী বাংলায় বসছে পঞ্চম বিপিও সম্মেলন ২০২৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ঢাকায় প্রথমবারের মতো বিভাগীয় সম্মেলন শেষে আগামী ২২-২৩ জুলাই রাজধানীর ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা বল রুমে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হবে হবে দুই দিনের বিপিএ সম্মেলন ২০২৩। সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন ও অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল।

এছাড়াও সমাপনীতে প্রধান অতিথি থাকছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর বিশেষ অতিথি থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সম্মেলনের প্রস্তুতি তুলে ধরে বুধবার (১৯ জুলাই) বনানীতে বাকো কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান থকো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের দুই দিন বিপিও খাতের ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে ৪টি সেমিনার দ্বিতীয় দিনে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে। হারিড পদ্ধতিতে অনলাইনেও চলবে সেমিনারগুলো। দেশী বিদেশী আলোচকরা সেমিনারে বাংলাদেশের বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান এবং ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে আলোকপাত করবেন। মুক্তপেশাজীবি থেকে উদ্যোক্তা হওয়ার কৌশলও উপস্থাপন করবেন তারা।

বাকো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাক্কো কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com