1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

তুরস্কের ড্রোন কিনবে সৌদি, ঐতিহাসিক সামরিক চুক্তি সই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ইতিহাসের বৃহত্তম সামরিক চুক্তি সই করল তুরস্ক। এই চুক্তির আওতায় তুরস্কের কাছ থেকে পাইলটবিহীন বিমান বা ড্রোন কিনবে মধ্যপ্রাচ্যের দেশটি সৌদি আরব।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান যখন তার দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছিলেন তখন দেশটির ইতিহাসের বৃহত্তম এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হল।

মঙ্গলবার সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এই চুক্তি চূড়ান্ত হয়।

পারস্য উপসাগরীয় তিন দেশ সফরের প্রথম পর্যায়ে সোমবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর এক শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে যান।

তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের সঙ্গে মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয় তাতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আলে সৌদ এক টুইট বার্তায় জানান, তার দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করা হয়েছে।

অন্যদিকে বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বাইরাকতার এই চুক্তিকে তার দেশের ‘সর্ববৃহৎ’ প্রতিরক্ষা ও বিমান রফতানির চুক্তি বলে অভিহিত করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান তার শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, ডেইলি সাবাহ, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com