1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

বিএনপির পদযাত্রা ঘিরে নোয়াখালীতে উৎসবের আমেজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুগপৎ আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় নোয়াখালীতে আজ বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুর ৩টায় নোয়াখালী শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পদযাত্রায় প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে পদযাত্রা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল সকালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, মাহবুব আলমগীর আলো, ছাত্রদল চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মনজুরুল আজম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল, জেলা শ্রমিকদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সভাস্থল পরিদর্শন করেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ বলেন, তারুণ্যের সমাবেশের পাশাপাশি শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের যৌথ উদ্যোগে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা সরকার বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। নোয়াখালীতে পাঁচ সংগঠনের যৌথভাবে পদযাত্রা কর্মসূচি পালনে শ্রমজীবী মানুষের নবজাগরণ ঘটাবে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মী অংশগ্রহণ করবে। জেলা বিএনপির নেতাকর্মীরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি দলের নেতাকর্মী বা পুলিশ আমাদের নেতাকর্মীদের কোনো হয়রানি করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com