1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

প্রথম মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাজ্যে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল দেশটি। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি।

এছাড়া আগের দিনের তুলনায় মঙ্গলবার শনাক্তের সংখ্যাও কমেছে। এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন।

তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গত সাতদিন ধরে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

প্রথমবারের মতো করোনায় কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে।

তিনি বলেন, ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে – আপনাকে, আপনার আশপাশের মানুষকে ও আপনার প্রিয়জনকে সুরক্ষা দিচ্ছে।’

তিনি বলেন, ‘তবে নিঃসন্দেহে এই ভালো খবরের পরেও আমরা জানি যে ভাইরাসটিকে আমরা এখনও পরাজিত করতে পারিনি। যেহেতু শনাক্তের সংখ্যা বেড়ে চলছে, তাই হাত, মুখ, ফাঁকা জায়গা এই বিষয়গুলোর কথা মনে রাখতে হবে। যখন ভবনের ভেতরে থাকবেন সতেজ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন এবং অবশ্যই, যখন আপনি পারবেন তখন উভয় ডোজ ভ্যাকসিন নিয়ে নিন।’

পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক চিকিৎসক ইভোন ডয়েল বলেছেন, মৃত্যুশূন্যের বিষয়টি আশাব্যঞ্জক। তবে শনাক্তের সংখ্যা যেহেতু আবার বাড়ছে তাই সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেন তিনি।

এ বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনায় শনাক্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ার পর তা ধীরে ধীরে আবার কমতে শুরু করে। মূলত লোকজন ভ্যাকসিনের প্রথম বা দ্বিতীয় ডোজ নেয়ার পর থেকেই শনাক্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্যমাত্রায় কমতে থাকে।

দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মানুষ ইতোমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com