1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

সিআইএ বসের সাথে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ: আলোচনা কোন বিষয়ে?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘ইউক্রেনের সাথে কী করা যায়’ সে প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নের সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গে নারিশকিন। গত মাসে (জুন) তারা এই ফোনালাপ করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গত ৩০ জুন জানিয়েছিল, রুশ গোয়েন্দা প্রধানের ফোন পেয়েছেন সিআইএ বস। এই আলাপে ওয়াগনার বিদ্রোহে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টা নেই বলেও নারিশকিনকে নিশ্চয়তা দিয়েছিলেন বার্ন।

রুশ গোয়েন্দা প্রধানও ২৪ জুনের ওয়াগনার বিদ্রোহ নিয়ে সিআইএ প্রধানের সাথে আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, প্রায় ঘণ্টাব্যাপী আলাপে ইউক্রেনের সাথে কী করা যায় অধিকাংশ সময়ই তারা সে নিয়ে কথা বলেছেন।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। কয়েক দফা আলোচনায় বসলেও এখনো যুদ্ধ বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি দুই দেশ।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা ইউক্রেনকে ছাড়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে কোনো আলোচনা করবে না। সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com